× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোবিপ্রবি

অবকাঠামো উন্নয়নে প্রকল্প অনুমোদন

জসিম উদ্দিন, নোবিপ্রবি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:২৮ পিএম

নোবিপ্রবির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনুমোদন পেয়েছে

নোবিপ্রবির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনুমোদন পেয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন এবং আধুনিকায়নে একনেকে ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। সোমবার (১ ডিসেম্বর) একনেক সভায় প্রকল্পটি পাস হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রকল্পের আওতায় একাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও সহায়ক অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায়, মোট বরাদ্দের মধ্যে সবচেয়ে বড় অংশ ব্যয় হবে একাডেমিক ভবন-৩ নির্মাণে, যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ টাকা। এ ছাড়া স্কুল ও কলেজ নির্মাণে ৮ কোটি ৭৩ লাখ টাকা, কেন্দ্রীয় মসজিদের দ্বিতল ভবন নির্মাণে ৩ কোটি ৩ লাখ টাকা, কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়নে ২ কোটি ৮১ লাখ, ১০০ কেভি সাব-স্টেশন স্থাপনে ১ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া শিক্ষক ও কর্মকর্তা ভবনে লিফট স্থাপনে ২ কোটি ৫২ লাখ টাকা, ১৫০ কেভি জেনারেটর ক্রয়ে ৬২ লাখ, ক্যাম্পাসজুড়ে এলইডি লাইট স্থাপনে ৭২ লাখ, আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগে ৬ কোটি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে ১১৭ কোটি এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্রয়ে ৩৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক আতাউর রহমান বলেন, আমাদের ভিসি স্যার এই প্রকল্প পাস করানোর জন্য অনেক পরিশ্রম করেছেন। স্যারের চেষ্টাতেই প্রকল্পটি আজ (সোমবার) একনেকে অনুমোদন পেয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গতকাল সোমবার নোবিপ্রবির বহুল প্রতীক্ষার অবসান হলো। এই অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, গবেষণা, অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক, গবেষণাবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা