বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ০০:১৫ এএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিঙ্কু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, ছাত্রনেতা সাগর, সৌরভ, সোহেল রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব, তোফাজ্জল বারী শামীমসহ অন্যান্য নেতারা।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা আজ খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছি।’
তিনি বলেন, ‘আমরা তাদের কাছে দোয়া চেয়েছি যেন দেশনেত্রী বেগম খালেদা দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’