× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবিতে অসহায়দের মধ্যে খাবার বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ০০:১৫ এএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবিতে অসহায়দের মধ্যে খাবার বিতরণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিঙ্কু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, ছাত্রনেতা সাগর, সৌরভ, সোহেল  রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব, তোফাজ্জল বারী শামীমসহ অন্যান্য নেতারা।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা আজ খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছি।’

তিনি বলেন, ‘আমরা তাদের কাছে দোয়া চেয়েছি যেন দেশনেত্রী বেগম খালেদা দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা