বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও রিক্সাচালকদের মধ্যে খাবার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া চত্বরে এই খাবার বিতরণ করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা তার সুস্থতা কামনা করে খেটে খাওয়া গরিব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছি।
তাদের কাছে দোয়া চেয়েছি এবং তাদের পরিবারকে আমাদের নেত্রীর জন্য দোয়া করতে বলেছি, যাতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, বলেন তিনি।
খাবার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহান ভূইয়া, একরামুল হক, মোহাম্মদ হাসান, সাদিয়া ইসলাম খান কুমু, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান রাকিব, মোহাম্মদ সোহেল রানা, উজ্জ্বল হাসান রবিন, তানভীর আহমেদ সাগর, আবিদুর রহমান, শাহিদ তালুকদার, রাব্বি সরকার আকাশ, ইমনসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।