× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউদার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তি মেলা শুরু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ২০:২০ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ২১:০২ পিএম

সাউদার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তি মেলা শুরু

সাউদার্ন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভর্তি মেলা। স্প্রিং সেমিস্টার-২০২৩ ভর্তি কার্যক্রমকে সামনে রেখে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বায়েজিদ আরেফিন নগরে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর, বুধবার পর্যন্ত চলবে এ মেলা।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় ভর্তি মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক রেজাউল হক খান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুধুমাত্র মেলা উপলক্ষে নতুনদের জন্য ২৫ শতাংশ এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ থাকছে। শুধু তাই নয় টিউশন ফি-তে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় (শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য থাকছে ১০০ শতাংশ ছাড়। এ ছাড়াও মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানা সুযোগ সুবিধা।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (এডমিশন অফিস) অথবা সরাসরি  ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, ০২৪১৩৮০১০১-১৫। এ ছাড়াও ইউনিভার্সিটির ওয়েব সাইট  www.southern.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে। যেসব বিষয়ে আবেদন করা যাবে-বিবিএ, এমবিএ, ইএমবিএ (হোটেল ম্যনেজমেন্টসহ), ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এলএলবি এবং এলএলএম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা