× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির হলে নতুন ভবন নির্মাণের দাবিতে স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২০:৪২ পিএম

ঢাবির হলে নতুন ভবন নির্মাণের দাবিতে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হলে পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন নির্মাণের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছে হল সংসদ নেতৃবৃন্দ। রবিবার (২৩ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। 

এ সময় হল সংসদের ভিপি মো. ওসমান গনী, জিএস মাসুম আব্দুল্লাহ সহ অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, একনেকের বরাদ্দে ২ হাজার ৮শ ৪১ কোটি টাকা ব্যয়ে ঢাবির ৫ বছর মেয়াদি মেগাপ্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। এর অধীনে বেশ কয়টি হল নির্মাণসহ বিভিন্ন হলের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। তবে এতে কবি জসীম উদ্‌দীন হলকে রাখা হয়নি।

এ বিষয়ে হল সংসদের ভিপি মু. ওসমান গনী বলেন, ‘ঢাবি প্রশাসন প্রায় ৩ হাজার কোটি টাকার মেগাপ্রকল্প হাতে নিলেও এতে কবি জসীম উদ্‌দীন হলকে অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ এ হলের দুটি ভবনই ঝুঁকিপূর্ণ। সেদিনের ভূমিকম্পে হলের প্লাস্টার খসে পড়ে। একজন শিক্ষার্থী আহত হন। এজন্য এ হলে নতুন ভবন নির্মাণের জন্য আমরা ভিসি স্যারের নিকট দাবি জানিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা