× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোবিপ্রবি

ছাত্রদল নেতার উদ্যোগে পাঠাগার

নোবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:০২ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:২০ পিএম

ছাত্রদল নেতার উদ্যোগে পাঠাগার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ব্যক্তিগত উদ্যোগে একটি ছোট পাঠাগার গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। নিজের লেখা, সংগ্রহ এবং পরিচিতদের উপহার পাওয়া বই দিয়েই শুরু করেছেন এই উদ্যোগ।

সাখাওয়াত মনে করেন, বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা বাড়ানো এখন সময়ের দাবি। তিনি বলেন, আমি একজন লেখক। আমি চাই নোবিপ্রবিতে সাহিত্যচর্চা বাড়ুক এবং এই ধারা অব্যাহত থাকুক। মুক্তচিন্তার মানুষ বাড়ুক।

পাঠাগারের পরিকল্পনা শুধু বই সংরক্ষণে সীমাবদ্ধ নয়। সাখাওয়াত জানান, ভবিষ্যতে এর পরিধি আরও বড় করার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি মাসে একবার পাঠাগার সংশ্লিষ্ট পাঠকদের নিয়ে আয়োজন করা হবে পাঠচক্র।

এ বিষয়ে তিনি বলেন, এই লাইব্রেরির পাঠকদের নিয়ে প্রতি মাসে একটি পাঠচক্র আয়োজন করবো, যেখানে সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাঠচক্রে বিজেতার জন্য থাকবে সম্মানসূচক পুরস্কারের ব্যবস্থা।

কীভাবে শুরু, জানতে চাইলে তিনি বলেন, শুরু করেছি আমার কাছে কিছু বই ছিল, আরও কিছু কিনেছি। এক বড় ভাইয়ের কাছ থেকেও কয়েকটা বই নিয়েছি।

সোশ্যাল মিডিয়া নির্ভরতা বা শুধুই ভার্চ্যুয়াল আলোচনা নয়, বাস্তব বইপড়া এবং সাহিত্যচর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সাখাওয়াতের ভাষায়, আমার বহুদিনের ইচ্ছা ছিল যে সোশ্যাল মিডিয়ার বাইরে উৎসবমুখর বই পড়া এবং প্রতিযোগিতা খুব জরুরি। বই পড়ার অভ্যাস মানুষকে সহনশীল ও মুক্তচিন্তার অধিকারী করে তোলে।

নিজ উদ্যোগে শুরু করা এই পাঠাগারকে তিনি একটি ছোট বীজ হিসেবে দেখছেন। তিনি বলেন, মূলত এজন্যই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাসে আগ্রহ তৈরি করতে তার এই উদ্যোগ ইতোমধ্যে ক্যাম্পাসে আলোচনায় এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা