প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২৩:১৫ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ০০:২৭ এএম
ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একইসাথে আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৫ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২২ নভেম্বর) রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় খুলবে।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলে ফাটল দেখা দেয়। এছাড়া শনিবারও (২২ নভেম্বর) কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে ঢাবির অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
এমন ঘটনায় দূর্ঘটনা এড়াতে ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।