× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির মুজিব হলের গেস্টরুম–রিডিংরুমে দেয়াল ঘড়ি টাঙালেন ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

ঢাবির মুজিব হলের গেস্টরুম–রিডিংরুমে দেয়াল ঘড়ি টাঙালেন ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুম, পত্রিকারুম ও রিডিংরুমে দেয়াল ঘড়ি টাঙিয়েছেন হল শাখা ছাত্রদল।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে হল প্রশাসনের কাছে মোট ২২টি দেয়ালঘড়ি হস্তান্তর করা হয়। মুজিব হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশাররফের উদ্যোগে ঘড়ি হস্তান্তর করা হয়।

রিনভী মোশাররফ বলেন, নতুন বিল্ডিংয়ের রিডিংরুমে কোনো দেয়াল ঘড়ি ছিল না, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এ বিষয়ে আবেদন করে আসছিল। বিষয়টি ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দ্বীপ ভাইকে জানানোর পর সিদ্ধান্ত নিয়ে আমরা দ্রুত উদ্যোগ নেয়।

মুজিব হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দ্বীপ জানান, রিডিংরুম ও পত্রিকারুমে সময় দেখার সুবিধা না থাকায় শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়তেন। সে কারণেই পুরো হলে একযোগে দেয়ালঘড়ি টাঙানো হয়েছে।

ঘড়ি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- মুজিব হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দ্বীপ, যুগ্ম আহ্বায়ক মিজবাহ উদ্দিন, তৌহিদুর রহমান তাহসীন, আব্দুল্লাহ আজিম, সাদমান সাকিব শাওন ও শাহীনুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- মুজিব হল ছাত্র সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সদস্য রিজভী আহমেদ, ছাত্রদল কর্মী গোলাম মুক্তাদির ইরাম, ফয়সাল আহমেদ কবি, ইরফান মৃদুলসহ অন্যান্য নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা