নোবিপ্রবি প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৮:১২ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নাঈম উদ্দিন রাফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের কৃষি বিভাগের শিক্ষার্থী সানজিদুল্লাহ গৌরব।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনের আইকিউএসি রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদ্য বিদায়ি সভাপতি মো. মুবদী ইসলাম রাফিন নতুন কমিটির ঘোষণা দেন। সভা সঞ্চালনা করেন বর্তমান কমিটির অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক মো. কামরুল হাসান মেহেদী এবং স্কুল ও কলেজ বিতর্ক সম্পাদক মারুফা মজুমদার। এতে উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদ।
নবগঠিত কমিটিতে সহসভাপতি (প্রশাসন) হয়েছেন শামস উদ্দিন চৌধুরী, সহসভাপতি (বাংলা বিতর্ক) মুসাইবা চৌধুরী ইলা, সহসভাপতি (ইংরেজি বিতর্ক) সায়মা আহমদ চৌধুরী এবং সহসভাপতি (প্রচার ও প্রকাশনা) সুধা বড়ুয়া। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) আবরার হোসেন আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা বিতর্ক) তাওসিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি বিতর্ক) সাঈদ বিন হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ তাইমুন হাসান, দপ্তর সম্পাদক আসমা আতিকা তনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফায়িকা ফাতীন তিতিক্ষা, গ্রাফিক্স ও ডিজাইন সম্পাদক মো. কামরুল হাসান মেহেদী, কর্মশালা ও পাঠচক্র সম্পাদক তনিমা মহি, সদস্য সম্পাদক স্বপ্নীল পাল তুর্য, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রায়হান কবির এবং স্কুল ও কলেজ বিতর্ক সম্পাদক জিএম মারুফা মজুমদার নির্বাচিত হয়েছেন।