প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৫:৩৩ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১৫:৩৫ পিএম
গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শেখ হাসিনার রায় পর্দায় দেখানোর ব্যবস্থা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
এ ছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
টিএসসিতে সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টা থেকে ঢাবির টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় এ রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখানো শুরু হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
গণঅভ্যুত্থানের সময় হত্যাকান্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ।