× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২১:১৭ পিএম

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে গিয়ে শেষে করে।

এ সময় বিক্ষোভকারীরা ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেয়।

বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। বক্তব্যে তিনি বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি গত ১৬ বছর বিএনপির নেতাকর্মী এবং জামায়াত-শিবিরের উপর আওয়ামীলীগ যে নির্যাতন চালিয়েছে–তার বিচার চাইতে। আমরা এখানে দাঁড়িয়েছি জুলাইয়ের ১৫০০ শহীদের পরিবারের পক্ষে। আমরা শাহবাগ কায়েম করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি।

তিনি বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতায় কোন রকমের হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা চাই, বিচার বিভাগ গত ১৬ বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি চলেছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে রায় দিবেন।

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীলীগ তার অবস্থান হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ডাইনোসর। আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামীলীগকে আর ফিরে পাওয়া যাবে না। ২০০ টাকায় ভাড়া করে টোকাই দিয়ে ককটেল মারলেই রাজনীতি হয় না। 

তিনি আরও বলেন, শুধুমাত্র জুলাই গণহত্যায় শেখ হাসিনা কর্তৃক ঘটিত একমাত্র গণহত্যা নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি ভুলন্ঠিত করেছে আওয়ামী লীগ। শুরু করেছে শেখ মুজিব কর্তৃক আর শেষ হয়েছে শেখ হাসিনা কর্তৃক। 

জাহিদ আহসান বলেন, আমরা দেখেছি একাত্তরের পরে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়। এরপরে বাংলাদেশের তখনকার রাজনীতিবীদদের ভুলের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আরও একবার রাজনীতি করার সুযোগ পায়। এরপরে আমরা দেখেছি সুযোগ পাওয়ার ত্রিশ বছরের মাথায় ক্ষমতায় এসে গত ১৬ বছরে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বক্তব্যের শেষে জাহিদ আহসান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখবে। কাল (সোমবার) শহীদ আবু সাঈদের মা, মীর মুগ্ধের মা শেখ হাসিনার বিচার দেখে সন্তুষ্ট হব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা