× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণ

বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস ১৯ জন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২১:০৮ পিএম

বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস ১৯ জন

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ১৯ জন পরীক্ষার্থী এবং ফলাফল পরিবর্তনের পর জিপিএ–৫ পেয়েছেন আরও ১৯ জন।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১০ হাজার ১০৫ জন পরীক্ষার্থী মোট ৪১ হাজার ১৫১টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে মাত্র ১৮৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি বলেন, সকালে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ফেল থেকে পাস করেছেন ১৯ জন এবং জিপিএ–৫ পেয়েছেন ১৯ জন পরীক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা