× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ১০৮ জন

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২০:৪১ পিএম

কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ১০৮ জন

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১০৮ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ লাভ করেছে ২৩ জন। রবিববার (১৬ নভেম্বর) কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী ৯৪ হাজার ৬৫ টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়ে ২৩ জন জিপিএ ৫ লাভ করে। এছাড়াও ১০৮ জন ফেল থেকে পাস করেন। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই বাচাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। 

উল্লেখ্য, এ বছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭০৭ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা