× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে তারুণ্যের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২০:৩৫ পিএম

ঢাবিতে তারুণ্যের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তারুণ্যের উৎসব-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ ই নভেম্বর) সকাল দশটায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য বলেন, সবাইকে নিয়ে বাঁচবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা সমাজের একটি বৃহত্তর অংশ। এ জাতীয় আয়োজনগুলো আমাদের সমাজের হাত ধরে রাখতে সাহায্য করে, এগুলো চর্চার বিষয়। এজন্য এসব প্রতিনিয়ত জারি রাখতে হবে।

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,বিশ্বের সকল বড় বড় অর্জন তরুণদের নেতৃত্বেই সার্থকতা পেয়েছে, তরুণরা ছিল বলেই আজকের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সফল হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরাম ছিল বলেই আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষায় বলবো, We Should never be a job seeker rather be a job creator- আমাদের তরুণেরা পড়াশোনা শেষে হতাশ হয়ে চাকরির প্রত্যাশায় ছুটে না বেড়িয়ে চাকরি দেওয়ার চেষ্টা করব

পরবর্তীতে সংক্ষিপ্ত র‍্যালি, ক্লিন ক্যাম্পেইন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা