× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবির শাটল ট্রেন

নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত বগির দাবিতে ৪ হাজার শিক্ষার্থীর গণস্বাক্ষর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ০০:৩২ এএম

নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত বগির দাবিতে ৪ হাজার শিক্ষার্থীর গণস্বাক্ষর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত বগির দাবিতে ৪ হাজারের বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিনের কাছে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগির দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর হস্তান্তর করা হয়।

গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, চাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, বিআরএফ ইয়ুথ ক্লাব, চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ, সৈয়ব আহমেদ সিয়াম, মোঃ ইসতিয়াক হোসেন মজুমদার, মোঃ কাউসার আহমেদ ও ইয়াসিন সিয়াম।

চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বগি ও শিডিউল সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় সকল শিক্ষার্থীর আসন গ্রহণ করা সম্ভব হয় না। অনেক শিক্ষার্থীকেই ভীড়ের মাঝে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। আমরা আশা রাখবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সমস্যার সমাধানে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মধ্য থেকে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগির দাবি এসেছে। বাংলাদেশে মেট্রোরেলে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির বিষয়টি চালু আছে। ভারত, মালয়েশিয়া, ব্রাজিল, জাপান, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ বিভিন্ন দেশে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির উদ্যোগটি প্রচলিত আছে। আমরা অবিলম্বে শাটল ট্রেনে মেয়েদের সংরক্ষিত বগি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিয়াজ মাখদুম বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেবামূলক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব সংরক্ষিত বগির বিষয়ে জনমত জানতে গণস্বাক্ষর গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের চার হাজারের অধিক শিক্ষার্থী মেয়েদের সংরক্ষিত বগির দাবির সাথে একাত্মতা পোষণ করে স্বাক্ষর প্রদান করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দাবী জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অবিলম্বে শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য তিনটি সংরক্ষিত বগির ব্যবস্থা করবেন।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের এই দাবিটি যৌক্তিক। এখন যেহেতু নির্বাচিত চাকসু রয়েছে। চাকসুর মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হোক। আশা করি একটা ভালো সমাধান আসবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা