× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবির ভর্তি পরীক্ষায় প্রক্সি: গ্রেপ্তার ঢাবি শিক্ষার্থী

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৬:২২ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২২ ১৬:৫০ পিএম

গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির। ছবি: সংগৃহীত

গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির। ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগে) ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

রাজধানীর কোতোয়ালি থানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন শনিবার (১৩ আগস্ট) এ মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

মামলার আসামিরা হলেন, মূল অভিযুক্ত মো. রাব্বি, প্রক্সি দিতে আসা শিক্ষার্থী আকতারুল ইসলাম আবির ও শিক্ষার্থী সিজান মাহফুজ। তাদের মধ্যে আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগের থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন।

এজাহারে বলা হয়, শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। 

সংশ্লিষ্ট কমিটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষে পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই করছিলেন। এ সময় আকতারুল ইসলামের প্রবেশপত্র ও সংযুক্ত ছবির সঙ্গে তার চেহারার মিল না থাকার বিষয়টি স্পষ্ট হয়।

পলাতক সিজান মাহফুজ ও হোতা রাব্বির পরামর্শ, প্ররোচনা ও সহযোগিতায় এক লাখ ৪০ হাজার টাকার চুক্তিতে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি জিজ্ঞাসাবাদে আবির স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। 

প্রবা/রাই/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা