× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই মাস পর চবি শিক্ষার্থী মামুনের খুলি প্রতিস্থাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৯:৩২ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম

দুই মাস পর চবি শিক্ষার্থী মামুনের খুলি প্রতিস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলির অংশ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। দুই মাস ফ্রিজে রাখা হয়েছিল তার মাথার খুলির অংশ।

শনিবার (১ নভেম্বর) নগরের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মাথায় খুলির অংশ প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন। দুই মাস আগে গুরুতর আঘাত পাওয়ার পর চিকিৎসার অংশ হিসেবে মাথার খুলি খুলে রাখা হয়েছিল।

চিকিৎসক ইসমাঈল হোসেন বলেন, ‘অপারেশনের পর কিছু জটিলতা দেখা দেওয়ায় তার মাথার খুলি সাময়িকভাবে খুলে রাখা হয়। পর্যবেক্ষণে রাখার পর আমরা সফলভাবে খুলির অংশ প্রতিস্থাপন করেছি। দু-এক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে।’

তিনি  আরো  জানান, মামুন বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তার অবস্থার উন্নতি হয়েছে। একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও সুস্থ হচ্ছেন। তিনি এখন ফিজিওথেরাপি নিচ্ছেন। দুই শিক্ষার্থীই গত দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।

গত ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী এবং ১০-১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা