× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে ইবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ২০:৫৭ পিএম

দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে ইবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও অধ্যাপক ড. রেবা মন্ডলের বিরুদ্ধে প্রশাসনের দেওয়া সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে দুই শিক্ষকের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান আইন বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘সাময়িক বরখাস্ত বাতিল চাই; শিক্ষক ছাড়া ক্লাসে বসব না; ক্লাসের শিক্ষক ক্লাসে চাই; যে শেখায় ন্যায়, তার সঙ্গেই অন্যায়; যে শেখাত য় সত্য, তাকেই কেন বরখাস্ত?; যে শিক্ষক আলো দেয়, তাকে কেন অন্ধকারে ঠেলে দিচ্ছেন’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তাদের মতে, আইন বিভাগ দীর্ঘদিন সেশনজটে ছিল। শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় তা এখন কমে এসেছে। শাহজাহান মন্ডল ও রেবা মন্ডল সবসময় শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। বিভিন্ন সময় যেসব শিক্ষার্থী ফর্ম ফিলাপ করতে পারেনি বা কোনো সংকটে পড়েছে, তখন এমনও হয়েছে যে, শিক্ষার্থীর অজান্তেই তার অ্যাকাউন্টে এ শিক্ষকরা টাকা পাঠিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, তদন্ত কমিটি কতটুকু নিরপেক্ষভাবে কাজ করছে, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। কেননা ক্যাম্পাসে এখনও আওয়ামী মতাদর্শের অনেক শিক্ষক টিকে আছেন। শিক্ষক রাজনীতির জন্য যদি এ শিক্ষক-কর্মকর্তারা বহিষ্কার হতে পারেন, তাহলে বাকিরা পড়ে রইল কেন। রাজনীতির বাইরে গিয়ে বিভাগের শিক্ষার্থীবান্ধব, অভিজ্ঞ, জনপ্রিয় শিক্ষক শাহজাহান মন্ডল ও রেবা মন্ডলের বিরুদ্ধে দেওয়া সাময়িক বরখাস্ত বাতিল চাই। আমাদের এই কর্মসূচি শিক্ষকের জন্য, কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য না।

আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আছিয়া বলেন, আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রাণপ্রিয় শিক্ষক ড. শাহজাহান মন্ডল এবং রেবা মন্ডলকে ফিরিয়ে আনার জন্য। আমাদের শিক্ষাজীবনে একটাই দাবি ছিল- শিক্ষার মান উন্নয়ন করা, যার পক্ষে সব থেকে বেশি অবদান ছিল আমাদের এই দুই শিক্ষকের। শিক্ষকের সংজ্ঞা এবং শিক্ষার মান কেমন তা জেনেছি তাদের থেকে। তাদের ক্লাস প্রেজেন্টেশন এতটাই সুন্দর ছিল যে, কখনও আমরা বিরক্ত হইনি প্রতিটি ক্লাস, প্রেজেন্টেশন সব কিছুই আমাদের মনে দাগ কাটার মতো ছিল। এমন শিক্ষক আমরা হারাতে চাইনা। আমাদের শিক্ষক শাহাজাহান মন্ডল হাতে-কলমে আমাদের এমনভাবে শিখিয়েছেন, আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো শিক্ষকের দ্বারা সম্ভব।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী মির্জা শাহরিয়ার বলেন, জুলাই আন্দোলনের সময় আমি ১২ দিন জেলে ছিলাম। তখন আমাদের বিভাগের চেয়ারম্যান ছিলেন রেবা মন্ডল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান মন্ডল। সেসময় আমি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার স্বপক্ষে কোনো কাগজপত্র আমার কাছে ছিল না, সব মেসে ছিল। আমার আব্বু যখন বিশ্ববিদ্যালয় এসেছিলেন, তখন সব ধরনের সহযোগিতা করেছেন তারা। আন্দোলনের সময় আমাদের বিভাগ থেকে কাউকে যেতে নিষেধ করা বা বাধা দেয়া হয়নি। এই দুজন শিক্ষক সবসময় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থীবান্ধব কাজ করেছেন। এ বহিষ্কারাদেশ বাতিল করে আমাদের শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরত চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা