× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২২:৫৯ পিএম

ইবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. শরফুদ্দীন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ফয়সাল আহমেদ ফাহিম।

সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাকিব বলেন, নবীন বরণ ও প্রবীণ বিদায় মূলত আমাদের পারিবারিক ঐক্যের প্রতীক। এখানে নবীনরা নতুন স্বপ্ন নিয়ে যোগ দিচ্ছে, আর প্রবীণরা রেখে যাচ্ছেন- তাদের অভিজ্ঞতার আলো। নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সহযোগিতা ও মানবিক সম্পর্ক আরও দৃঢ় করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই, এই বন্ধন যেন বিশ্ববিদ্যালয় জীবনের সীমা ছাড়িয়ে সারাজীবনের বন্ধুত্বে রূপ নেয়।

সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ ফাহিম বলেন, নবীন বরণ ও প্রবীণ বিদায় কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যের বহিঃপ্রকাশ। নবীনদের আমরা স্বাগত জানাই নতুন আশায়, নতুন উদ্যমে যেন তারা নিজেদের মেধা ও সততা দিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও আলোকিত করে। আর প্রবীণ ভাই-বোনদের প্রতি রইল অফুরন্ত শুভকামনা তারা যেখানেই যান না কেন, নেত্রকোনার এই বন্ধন তাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকুক। আমাদের লক্ষ্য, জেলার প্রতিটি শিক্ষার্থীকে এক ছায়াতলে এনে গড়ে তোলা একটি জ্ঞান, সৌহার্দ্য ও মানবিকতায় ভরপুর পরিবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা