× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিভাসুতে তিন দিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু রবিবার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২৩:১৪ পিএম

 সিভাসুতে তিন দিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু রবিবার

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী রবিবার থেকে তিন দিনব্যাপী ‘১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল এবং জলজ বাস্তুতন্ত্রের আন্তঃবিষয়ক সমন্বয়’ স্লোগান নিয়ে রবিবার থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। সিভাসুর সার্বিক তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউট, পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ফ্লেমিং ফান্ডের অর্থায়নে এবারের সম্মেলনটির ১৭তম আসরের আয়োজন হতে যাচ্ছে। 

সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৫ শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন। তিন দিনের বৈজ্ঞানিক সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিগত ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিভাসুর কনফারেন্স হল রুমে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান এসব তথ্য জানান। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউট, পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, ভেটেরিনারি হাসপাতাল এবং প্রায় ২০টি বিভাগের কার্যক্রম গবেষণা স্টলে প্রদর্শিত হবে। এ ছাড়া বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফিড কোম্পানি এবং হ্যাচারি থেকেও স্টলে অংশগ্রহণ করবে। সম্মেলনের প্রথম দিন থেকেই গবেষক ও দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে স্টলগুলো উন্মুক্ত থাকবে।

আগামী রবিবার বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার ও মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সম্মেলনে সভাপতিত্ব করবেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা