× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানের সাকুরা সায়েন্স প্রোগ্রামে অংশ নিচ্ছেন সাত শিক্ষার্থী

খুলনা অফিস

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৭:৪৪ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ১৭:৫০ পিএম

জাপানের সাকুরা সায়েন্স প্রোগ্রামে অংশ নিচ্ছেন সাত শিক্ষার্থী

জাপানের সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের সাতজন কৃতী শিক্ষার্থীর একটি দল। খুলনা বিশ্ববিদ্যালয় ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত মার্চ মাসে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক (এমওইউ) এর আওতায় এই প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে।

দলটির নেতৃত্ব দিচ্ছেন ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. সোহেল মাহমুদ শের। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন মাস্টার্স ২৫ ব্যাচের মো. তৌহিদুল ইসলাম, ইমু খাতুন ও চৈতালী নন্দী, এবং ব্যাচেলর ২২ ব্যাচের মো. সবুজ আলী, অন্তু কুমার গুহ, শাওন ইসলাম ও অমিত বালা।

আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তারা জাপানে অবস্থান করবেন। এ সময় ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে আয়োজিত এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ল্যাব ভিজিট, ওয়ার্কশপ, সেমিনার ও বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিটে অংশ নেবেন তারা। অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (অও), অপটিক্যাল কমিউনিকেশন, এবং জাপানের সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

রবিবার (১৯ অক্টোবর) সকালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান উপস্থিত ছিলেন।

উপাচার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে দেশের ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করবে। ভবিষ্যতে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গবেষণা ও উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।

প্রসঙ্গত, চলতি বছর বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে গমনের সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের উদ্যোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা