× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা সবকিছুর আমূল পরিবর্তন চাই: ডাকসু জিএস ফরহাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৬:৫১ পিএম

আমরা সবকিছুর আমূল পরিবর্তন চাই: ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেছেন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। বিশ্ববিদ্যালয়ে এখনও নানা ধরনের সমস্যা রয়েছে। আমরা সবকিছুর আমূল পরিবর্তন চাই। 

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরিজ " Be a Lifesaver: First Aid Boot-camp" এর আয়োজন ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘প্রতিটা হাসপাতালের জরুরি বিভাগ নিচতলায় থাকে। কিন্তু হাস্যকর বিষয় হলো আমাদের ঢাবি মেডিকেলের জরুরি বিভাগ এতদিন ধরে ২য় তলায় ছিলো। যেটা কিছুদিন আগে নিচতলায় নিয়ে আসা হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যখাতে বিড়ম্বনা এড়াতে নানা পরিকল্পনা করছি। ইতোমধ্যেই আমাদের মেডিকেল সেন্টারের আধুনিকায়নের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোপরি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।’

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবার ট্রেনিং দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান বাস্তবতায় এটা যেহেতু হচ্ছে না, তাই আমরা ডাকসুর উদ্যোগে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীকে এই ট্রেনিং দিতে যাচ্ছি। এই ৪০ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৪০ হাজার পরিবারে এ ট্রেনিং পৌঁছে যাবে।

উল্লেখ্য, ডাকসু এবং বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (BGHRI) যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর সলিমুল্লাহ মুসলিম হল ও রোকেয়া হলে ক্যাম্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে। 

এই ক্যাম্পে বেসিক লাইফ সাপোর্ট, শ্বাসরোধ হলে প্রাথমিক সহায়তা, অজ্ঞান হওয়া, হাড় ভাঙা, পোড়া, ফুড পয়জনিং, সাপের কামড়, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মেয়েদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, চোখে আঘাতের প্রাথমিক পরিচর্যা ও ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক পদক্ষেপ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা