× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল

বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ২১:০৯ পিএম

বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানটি হয়।

বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আবিদা রহমান তাহিয়া ও ফারিয়া তাবাচ্ছুম তৃষার সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আরাফাত জামিলের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার মাধ্যমে মানুষের মত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ সৈকত, পার্বতীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ফয়জুর রহমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, কর্মচারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, বিদ্যালয়টি থেকে এবার আটজন শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি ২০২৫’র প্রাথমিক বাছাইয়ে আটটি ইয়েস কার্ড অর্জন করে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা