× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে ইবি উপাচার্যকে সংবর্ধনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১০:৫৬ এএম

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে ইবি উপাচার্যকে সংবর্ধনা

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহসহ বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষাবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এরাসমাস প্রোগ্রামের কার্যক্রমের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ, ঘানা, মলডোভা, জর্জিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে আগত শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। এছাড়া এরাসমাস দলের উপস্থিতিতে রেক্টরেট কনফারেন্স হলে প্রধান বক্তা হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ “Gaza Conflict: A Dying Declaration of International Law” শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

এর আগে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. মেভলুট কারাতাশের সঙ্গে সাক্ষাৎ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহসহ অন্যান্য অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের রেক্টর কারাতাশ উল্লেখ করেন যে, ইতোমধ্যে তার বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক একাডেমিক সহযোগিতা শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছে। এ সময় অতিথিদের অংশগ্রহণ সনদ ও বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্বকারী বিভিন্ন উপহার সামগ্রী এবং সংবর্ধনা প্রদান করা হয়।

সেমিনারে উদ্বোধনী বক্তব্যে চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. মেভলুট কারাতাশ বলেন, “ফিলিস্তিন সমস্যা আমাদের মানবজাতির বিবেকের উপর গভীর আঘাত করে এবং ঐতিহাসিক, রাজনৈতিক, আইনি ও সামাজিকভাবে গুরুত্ব বহন করে।”

তিনি আরও বলেন, “২০২৩ সালে গাজায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার সম্মুখীন হয় এবং এগুলো শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন নয়, বরং গণহত্যার স্বরূপ বহন করে।”

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রেক্টর) অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিন জনগণের ওপর হামলা চালাচ্ছে। এতে লক্ষ লক্ষ নিরীহ মানুষ আহত ও হাজার হাজার মানুষ নিহত হচ্ছে। এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

এছাড়াও উপাচার্য নকীব নসরুল্লাহ সমগ্র বিশ্বের কাছে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে একত্রিতভাবে অবস্থান গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা