× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ দফা দাবিতে আজ সচিবালয় অভিমুখে শিক্ষকদের লংমার্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ০৮:৪৬ এএম

৩ দফা দাবিতে আজ সচিবালয় অভিমুখে শিক্ষকদের লংমার্চ

২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচিসহ সব আন্দোলন চলবে।

গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, মন্ত্রী-উপদেষ্টাদের ছেলেমেয়েরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েন না, তাই তাদের কোনো চিন্তাও নেই। আমরা দীর্ঘদিন বঞ্চিত। আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে সচিবালয় অভিমুখে লংমার্চ ও চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে।

দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, রবিবার যে হামলা করা হয়েছে, তা ন্যক্কারজনক। এই সরকারের কাছ থেকে এটি আশা করিনি। আমাদের পাঁচ সহযোদ্ধা শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হয়, ততক্ষণ শহীদ মিনার থেকে সরছি না আমরা।

প্রসঙ্গত, ২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর গত রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে গতকাল সোমবার সারা দেশে এমপিভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন শুরু করেছেন। আর কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা