× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আলোচিত ছাত্র সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রায় সাত মাস পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয় হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে চিঠি পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।

সভায় মোট ৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এমএসসি শিক্ষার্থী সালিম সাদমানকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩তম ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের শান্ত ইসলাম ও মো. হৃদয় এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

ছাত্রশৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক বি. এম. ইকরামুল হক জানান, মোট ৫ জন শিক্ষার্থী সাজাপ্রাপ্ত হয়েছেন। ১ জনকে ১ বছর এবং ৪ জনকে ৬ মাস বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষসহ সকলকে জানানো হয়েছে।

উল্লখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের রাতেই শিক্ষার্থীরা তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে। উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা