× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকসু নির্বাচন

‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ ও ভিপি, জিএস, এজিএসবিহীন 'ভয়েস অফ সিইউ' প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম

‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ ও ভিপি, জিএস, এজিএসবিহীন 'ভয়েস অফ সিইউ' প্যানেল ঘোষণা

'কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাসী' এ প্রত্যয়কে সামনে রেখে ভিপি-জিএস-এজিএস পদ বিহীন কর্মতৎপর শিক্ষার্থীদের নিয়ে চাকসুতে 'ভয়েস অফ সিইউ' নামে স্বতন্ত্র সম্পাদকীয় প্যানেল ঘোষনা করেছে শিক্ষার্থীরা।এদিকে পুর্নাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’। 

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১ টায় চবির বুদ্ধিজীবী চত্বরে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’প্যানেল ঘোষণা করা হয়। এদিন বিকাল ৪ টায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে 'ভয়েস অফ সিইউ' প্যানেল ঘোষণা করা হয়। 

রাজনৈতিক পরিচয় নেই এমন, সংশ্লিষ্ট পদে দক্ষ এবং সৎ-এমন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন 'ভয়েস অফ সিইউ' প্রতিনিধিরা।

শাফিউল ইসলাম শাফি বলেন," সারাদেশে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি প্রথম তিনজনকে বেশি হাইলাইট করা হয়। অথচ সবচেয়ে বেশি শিক্ষার্থীদের সাথে সংস্পর্শ থেকে কাজ করে সম্পাদকরা। তাই আমরা প্রথম তিন সম্পাদক পদে কোন প্রার্থী না রেখে সম্পাদকীয় প্যানেল ঘোষণা করেছি।"

এই প্যানেলের অধীনে দপ্তর সম্পাদক পদে লড়াই করবেন মুসলিমা খানম আঁখি, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সানজিদা আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হাসান শাফি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ান আহমেদ অনিম, সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাদেক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু নাসিম, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী ইসমাইল হোসেন এবং নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইফতেখার হোসাইন।

এদিকে অহিংস শিক্ষার্থী ঐক্য মনোনীত পূর্ণাঙ্গ প্যানেলে ভিপি পদে লড়বেন মুহাম্মদ ফরহাদুল ইসলাম, জিএস পদে লড়বেন মুহাম্মদ ইয়াছিন উদ্দীন সাকিব এবং এজিএস পদে নির্বাচনে অংশ নিবেন শহীদুল ইসলাম শাহেদ। অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে খায়রুল আমীন হৃদয়, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদকঃ মুহাম্মদ ফয়সাল হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ এহছানুল হক, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক পদে এস এম আলী হোসাইন জিসান, সহ-দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ ইব্রাহীম রুবেল, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে জাকিয়া সুলতানা, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে মুরিদুল হাসান মুরাদ, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সৈয়দা সুরাইয়া হোসাইন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুন নাঈম খুকি, সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মিফতাহুল জান্নাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ তারেক হাসান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ জহির উদ্দীন, ক্যারিয়ার ডেভেলাপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জুলহাসনাঈন সায়েম, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসমাইল ফাহিম, সহ- যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ আল-মামুন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ ইমাম হোসাইন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মোহাইমিনুল কবির। চাকসুতে নির্বাহী সদস্য পদে দৌলতুল ইসলাম সাকলাইন, তাউছিফুর রহমান, হানিফ ইসলাম, মুহাম্মদ সাইদুল ইসলাম এবং মুহাম্মদ সাব্বির রহমান নির্বাচনে অংশ নিবেন।

অহিংস শিক্ষার্থী ঐক্য মনোনীত প্যানেলে জিএস পদে মনোনীত মুহাম্মদ ইয়াছিন উদ্দীন সাকিব বলেন, বিগত দিনগুলোতে অনেক শিক্ষার্থীকে কেবল রাজনৈতিক মত ভিন্নতার কারণে ব্যাপক লাঞ্চনা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা সেই নির্যাতনের ধারা থেকে বেরিয়ে এসে একটি সহাবস্থানের রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চাই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা