× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসুর নবনির্বাচিতরা শপথ নিলেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৩ পিএম

জাকসুর নবনির্বাচিতরা শপথ নিলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ শপথগ্রহন অনুষ্ঠিত হয়। শপথের পূর্বে সাড়ে চারটায় ভোট গণনার দিন শিক্ষিকা নিহতের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

এরপর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান জাবি উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য সহ শহীদ আলিফ ও শ্রাবণ গাজীর বাবা এবং নির্বাচির কয়েক জনের অভিভাবক।

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবার উদ্দেশ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি, নির্বাচনে কোনো কারচুপির কিংবা পক্ষপাতীত্বের ঘটনা প্রমাণ করতে পারবেনা। সবার আগে জাহাঙ্গীরনগর, তাই এর ভাবমূর্তি নষ্ট করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দীর্ঘ ৩৩ বছর পর সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি বসার সুযোগ পেয়েছে। আশা করছি তারা তাদের অধিকার নিয়ে কাজ করবে। শিক্ষার্থী প্রতিনিধিদের নিজ দায়িত্ব সৎ, নিষ্ঠা এবং সঠিকভাবে পালন করার চেষ্টা করবে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এবারের জাকসুতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। জিএসসহ সম্পাদকীয় পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন জিএস পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম, এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান, এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে রুহুল ইসলাম, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী) পদে ফারহানা আক্তার লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে রাশেদুল ইমন লিখন, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হুসনী মোবারক, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে তানভীর। এছাড়াও কার্যকরী সদস্য পদে ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা। অন্যান্য নির্বাচিতরা হলেন-সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসাব লাবিব (বাগছাস) ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী (বাগছাস)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা