× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসু নির্বাচন

কমিশন পুনর্গঠন আপিল কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩১ পিএম

কমিশন পুনর্গঠন আপিল কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি আপিল কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাকসু গঠনতন্ত্র ২০২৫ প্রদত্ত ক্ষমতাবলে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এই কমিটি গঠন করেন। রেজিস্ট্রার অফিসের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা যায়,‌ গত শুক্রবার ডিন ক্যাটাগরিতে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। পরের দিন আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেন। ফলে পাঁচ সদস্যের মধ্যে দুটি পদ শূন্য হয়। জাকসু গঠনতন্ত্রের ৮(খ) অনুযায়ী,‌ নতুন নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনাররা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী ও শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম।

জাকসু গঠনতন্ত্রের ৮(জ) অনুযায়ী, নির্বাচন সম্পর্কে কোনো অভিযোগ ফলাফল প্রকাশের তিনদিনের মধ্যে সভাপতির কাছে পেশ করা যায় এবং সংসদ সভাপতি আপিল কমিটির মাধ্যমে ১৪ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ ধারা অনুযায়ী আপিল কমিটি গঠন করেছেন উপাচার্য।

আপিল কমিটির সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল ইসলাম। উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা