× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৯ পিএম

বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। তারা বলেন, কলেজের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নেতৃত্ব বিকাশের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে।

 এ অবস্থায় বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- ১. অবিলম্বে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) গঠনতন্ত্র উন্মুক্ত করা ২. নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন

৩. নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক পদক্ষেপ  নেওয়া ।

শিক্ষার্থীরা বলেন, বাকসু নির্বাচন বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। ছাত্রসমাজের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।

এতে বক্তৃতা করেন- শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ। তিনি বলেন, বিএম কলেজের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে বাকসু নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু বহু বছর ধরে নির্বাচন হচ্ছে না। এ কারণে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। আমরা চাই, দ্রুত বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক এবং নির্বাচনের জন্য প্রশাসন রোডম্যাপ ঘোষণা করুক।

শিক্ষার্থী মাহফুজ নুসরাত বলেন, শিক্ষার্থীরা আজ দিশাহারা। বাকসু নির্বাচন না থাকায় আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারি না। আমাদের দাবি বাকসুর গঠনতন্ত্র প্রকাশ, রোডম্যাপ দেওয়াসহ দ্রুত নির্বাচন আয়োজন করা হোক। যদি তা না হয়, তাহলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও বলেন, নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা সম্ভব নয়। কলেজ প্রশাসন যদি দ্রুত নির্বাচনের উদ্যোগ না নেয়, তাহলে তারা কঠোর কর্মসূচি পথ হাঁটবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা