× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকসু নির্বাচনের দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২০ পিএম

বাকসু নির্বাচনের দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে বাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন-  ‘বাকসু নির্বাচন চাই, শিক্ষার্থীর অধিকার চাই’। তারা জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন বাকসু নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, ছাত্র সংসদ শুধু রাজনীতি নয়- এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। খুব দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেন তারা।

এসময় বিক্ষোভ সমাবেশের বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. কামরুল ইসলাম, মো. সাব্বির হোসেন সোহাগ, ছাত্র অধিকার পরিষদের শাকিল আহমেদ, ছাত্র শিবিরের মো. তরিকুল ইসলাম। ছাত্র শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের হান্নান উদ্দিন শাকিল। বিক্ষোভ সমাবেশে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা