× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিতে শিক্ষিকার জানাযা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮ পিএম

জাবিতে শিক্ষিকার জানাযা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাযা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানাযায় উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, হঠাৎ করে এক সহকর্মীর মৃত্যু আমাদের মাঝে চরম শোকের বার্তা নিয়ে এসেছে। এটা কোন ভাবেই কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং তার পরিবারকে এ শোক কাটানোর তৌফিক দান করুক। আমরা তার আত্মার শান্তির জন্য সকলে দোয়া করি।

উল্লেখ্য, সকাল আটটায় ভোট গণনার জন্য সিনেট ভবনে নির্বাচন কমিশনের অফিসে আসেন এবং রুমে প্রবেশের সময় গেটে পড়ে যান। এরপর সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা