বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৫ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট শুধু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে জাকসুর এক ভিপি প্রার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সত্যি প্রশংসনীয়। আমরা আশা করছি, ডোপ টেস্টের স্বচ্ছতা বজায় থাকবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে যোগ্য নেতৃত্ব নিয়ে আসবে।
নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীদের সাথে নির্বাচন কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অধিকাংশের মতামতের ভিত্তিতে ডোপ টেস্টের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই দাবির প্রেক্ষিতে সকল প্রার্থীকে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। আশা করছি, সকলেই সহযোগিতা করবেন।