× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসু নির্বাচন

‘গণতান্ত্রিক ছাত্রজোট’ ও ছাত্র অধিকার পরিষদের প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:১১ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৭ পিএম

 ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ ও ছাত্র অধিকার পরিষদের প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলোর মোর্চা ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ ও শাখা ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় রাকসু ভবনের সামনে ছাত্র অধিকার পরিষদ ও বিকাল সাড়ে ৫ টায় পরিবহন মার্কেটে পৃথক সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেছে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’।

বিশ্ববিদ্যালয়ের ক্রীয়াশীল ছয়টি সংগঠন নিয়ে গণতান্ত্রিক ছাত্রজোট গঠিত। এগুলো হলো—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র গণমঞ্চ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। তাদের সমর্থিত প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ হিসেবে নামকরণ করা হয়েছে। অন্যদিকে ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। তাদের প্যানেলে ছাত্র ফেডারেশন, উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার এর সদস্যরাও আছেন।

‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেলে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) হিসেবে লড়বেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে উর্দু বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফরিন জাহান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া ক্রিড়া সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম, সহ ক্রীড়া সম্পাদক মো.রিদুয়ানুল হক ইমন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাতুল মাহমুদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মুবতাসিন ফুয়াদ ধ্রুভ, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা আক্তার লাবণী, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফারহান লাবিব, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুহাইম তামিম, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম যুবায়ের হাসান, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রমজানুল মোবারক, সহ বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম , পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন সজীব হোসাইন, ওয়াজিদ শিশির, মাহফুজুল ইসলাম নয়ন এবং আব্দুল হামিদ।

'গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ' প্যানেলে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাউছার আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার প্রতিদ্বন্দিতা করবেন।

প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদে লড়বেন তারেক আশরাফ, মহিলা বিষয়ক সহ সম্পাদক শ্রেয়সী রায়, তথ্য ও গবেষণা সম্পাদক হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, তথ্য ও গবেষণা সহ সম্পাদক মো. সজীব আলী, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন রয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুনতাসির তাসিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক রিসার্চ চাকমা, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক আজমাইন আতিক, সহ পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক শামীন ত্রিপুরা। এ ছাড়াও সদস্য পদে রয়েছেন আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, মো. সাজ্জাদ শেখ ও মো. জুনায়েদ।

সিনেট ছাত্র প্রতিনিধি পদে নির্বাচন করবেন মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, আসাদ সাদিক রাফি, মো. কাউছার আহম্মেদ, ফুয়াদ রাতুল ও ফাহিম মুনতাসির রাফিন।

সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণার আগে ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনে গালভরা প্রতিশ্রুতি দিতে আমরা আগ্রহী নই। তার চেয়ে আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ ফ্যাসিস্ট ক্ষমতাধরদের অধীনে জিম্মি জীবন আমরা ভুলে যেতে পারিনা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা