× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৭ এএম

জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

আগামী ১১ সেপ্টেম্বরের আগে অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩১ আগস্ট জাকসু নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধিকাংশ প্রার্থী জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানিয়েছেন। সামগ্রিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করে নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে প্রার্থীদের এই প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, সকল প্রার্থীর ডোপ টেস্ট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, গত ৩১ আগস্ট নির্বাচন কমিশনের উদ্যোগে জাকসু নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাকসু ও হল সংসদের অধিকাংশ প্রার্থী সবার ডোপ টেস্ট চালুর পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা