× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভোথিয়েটার ও বিটাক ভবন ববি শিক্ষার্থীদের ‘দখলে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৯:২৩ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ১৯:২৭ পিএম

নভোথিয়েটার ও বিটাক ভবন ববি শিক্ষার্থীদের ‘দখলে’

অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবার বরিশালে নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ভবন নিজেদের ‘দখলে’ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক অবরোধ কর্মসূচি শেষ করার পর রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রথমে নভোথিয়েটার ভবনে যায় এবং এর ফটকে ‘একাডেমিক ভবন-৩’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে তারা বিটাক ভবনেও ‘আবাসিক হল’ লেখা আরেকটি ব্যানার টানিয়ে আনন্দ-উল্লাস করে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল মোল্লা বলেন, ‘আমাদের সংকট নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। তাই আমরা সরকারের দুটি ভবন দখল করলাম। একটিতে আমরা ক্লাস করব এবং অন্যটিকে আবাসিক হলে রূপান্তর করব। সরকার আমাদের সমস্যা আমলে না নিলে আমরাও এ ভবন ছাড়ব না।’

আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম সাহেদ বলেন, ‘এটি আমাদের একটি প্রতিবাদী কর্মসূচি। আমরা দাবি জানাই, ভবন দুটিকে বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হোক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রেক্ষিতে সরকার ইতিমধ্যে ফিজিবিলিটি টেস্টের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এ নিয়ে কাজ চলছে। আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা হয়তো আবেগের জায়গা থেকে ভবনগুলোতে ব্যানার টানিয়েছে। প্রশাসন খুব শিগগিরই এ বিষয়ে আলোচনায় বসবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা