× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবি ছাত্রদলের হল কমিটিতে ত্যাগীদের মূল্যায়নে আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১২:৫৩ পিএম

জাবি ছাত্রদলের হল কমিটিতে ত্যাগীদের মূল্যায়নে আল্টিমেটাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের হল কমিটি থেকে বিতর্কিতদের অপসারণ করে ২৪ ঘণ্টার মধ্যে ত্যাগীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের একাংশ। শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী। মিছিলটি ছেলেদের হলগুলো প্রদক্ষিণ করে।

মিছিলে নেতাকর্মীরা ‘বাবর-অনীকের কমিটি মানি না, মানবো না’, ‘মাই ম্যান কমিটি, মানি না মানবো না’, ‘সুপার ফাইভের কমিটি, মানি না, মানবো না’, ‘কারো পকেট কমিটি মানি না, মানবো না’, ‘তাগীদের মূল্যায়ন, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় নেতাকর্মীরা জানান, তাদের সঙ্গে বর্তমান আহ্বায়ক কমিটি প্রথম থেকেই অবিচার করে আসছে। প্রথম থেকে তারা ত্যাগীদের মূল্যায়নের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। আজ (শুক্রবার) হল কমিটিতে নতুন এবং বিতর্কিতদের অবস্থান হলেও আমাদের প্রথম থেকেই মুলা ঝুলিয়ে রাখা হয়েছে। তারা প্রথম থেকে বলেছিল ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সেশনের নেতাকর্মীদের হল কমিটিতে রাখা হবে না কিন্তু তারা তাদের স্বার্থ অনুযায়ী নিজেদের লোক হল কমিটিতে রেখেছে। ‘মাই ম্যান’ রাখার জন্য তারা এই মিথ্যা এবং দ্বিচারিতা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।

কর্মসূচি শেষে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসানকে দেখে জুনিয়র নেতাকর্মীরা ধাওয়া দেন এবং পরবর্তীতে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। এর আগে, শুক্রবার বিকালে বিজ্ঞপ্তির মাধ্যমে জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি এবং হল কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা