× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিটনেসবিহীন বাস অপসারণে শিক্ষার্থীদের ৫ দফা দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২১:২৪ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২১:৩৪ পিএম

ফিটনেসবিহীন বাস অপসারণে শিক্ষার্থীদের ৫ দফা দাবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন থেকে ফিটনেসবিহীন বিআরটিসি বাস অপসারণ, ঢাকা অভিমুখী বাস চালুসহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সব বাস আটকে ১ম গেট সংলগ্ন সড়ক অবরোধ করে ফিটনেসবিহীন বিআরটিসি বাস অপসারণসহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলোÑ দ্রুত ফিটনেসবিহীন বাসগুলো অপসারণ এবং যথাযথ ফিটনেসসহ নতুন বাস সংযোজন। সমস্যা সমাধানে শুধু আশ্বাস নয়, নির্দিষ্ট তারিখ দিতে হবে। পরিবহন মালিক সমিতির সঙ্গে বসে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটের ভাড়া দ্রুত সময়ে সমন্বয় করতে হবে। রাজধানী অভিমুখী বাসের ব্যবস্থা করতে হবে। সব বাসে ড্রাইভার ও হেল্পারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। 

পরবর্তীতে আন্দোলন স্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান আগামী ২০ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান এবং দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি জমা দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহনে বর্তমানে ১৫টি বাস যুক্ত আছে। যার মধ্যে ভাড়ায় চালিত বিআরটিসির বাস ৬টি এবং বাকিগুলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস। বিআরটিসির বাসগুলোতে যাতায়াতের সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, চাকা ফেটে যাওয়া, গ্লাস ভেঙে যাওয়াসহ শিক্ষার্থীরা নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে বিআরটিসির ফিটনেসবিহীন বাসগুলোকে অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েক দফা জানানোর পরও কোনো ধরনের সমাধান না হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা