প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ২১:৩৩ পিএম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তৃতীয়বারের মতো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ) শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে।
এবারের উৎসবের থিম “কালারস অফ বাংলাদেশ”।
ফেস্টিভ্যালটি বিশ্বের সকল গল্পকারদের জন্য উন্মুক্ত এবং এর মাধ্যমে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রকৃতি ও জীবনের গল্প তুলে ধরা হবে আন্তর্জাতিক অঙ্গনে।
ইতোমধ্যে ফিল্ম ফ্রি ওয়ে প্ল্যাটফর্মে জমা নেওয়া শুরু হয়েছে। অংশগ্রহণকারীরা চারটি ক্যাটাগরিতে ভিডিও পাঠাতে পারবেন-
ক্যাটাগরিগুলো হলো- সাংবাদিকতা ক্যাটাগরি, ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরি, ডিআইইউ কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ক্যাটাগরি এবং এক মিনিট ক্যাটাগরি
সিডিএসটিএফের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আফতাব হোসেন বলেন, “বাংলাদেশের গল্পকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন।”
ফেস্টিভ্যাল কনভেনর ড. মো. আব্দুল কাবিল খান বলেন, “নিজস্ব গল্প বলার শক্তির মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখতে এবং বিশ্বকে দেখাতে চাই।”
২০২৬ সালের ১৮–১৯ ফেব্রুয়ারি ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজনটি অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী দুই আসরে সিডিএসটিএফ বিশ্বের ১১০টিরও বেশি দেশ থেকে চলচ্চিত্র পেয়েছে এবং নির্বাচিত কাজগুলো উৎসবে প্রদর্শিত হয়েছে।