× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বোর্ড

পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ২২:১৬ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৫ ২২:৩৬ পিএম

পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে কম। তবে পাসের হার কমলেও এবার বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮২৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। 

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী, যা মোট উত্তীর্ণদের মধ্যে ১১ দশমিক ৭ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকেই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এসেছে, যা মোট জিপিএ-র ৮৮ দশমিক ৩ শতাংশ। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী, ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা এবং ১৩৮ জন মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

গত বছর পাসের হার ছিল ৮২ শতাংশ। এবারে শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পরিমাণ বাড়ার কারণ সম্পর্কে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, জুলাই আগস্টের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ব্যাহত হয়। এবার খাতা মনিটরিং করার ক্ষেত্রেও কঠোর পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কোয়ানটিটির চেয়ে কোয়ালিটির প্রাধান্য দেওয়া হয়েছে। তাই রেজাল্টে অকৃতকার্যের সংখ্যা আগের বছরগুলোর তুলনায় বেড়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, বর্তমান সরকার আমাদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছে, যাতে আমরা শিক্ষাব্যবস্থার সঠিক চিত্রটা তুলে আনি। আমরা এবার সে কাজটিই করেছি। খাতা খুব গুরুত্ব দিয়ে মনিটরিং করা হয়েছে, যাতে কোনো ত্রুটি-বিচ্যুতি না থাকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা