× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২০:২৮ পিএম

যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশিত হবে আগামীকাল ১০ জুলাই। দুপুর ২টায় সারা দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে প্রকাশ করা হবে এই ফল। সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে অথবা এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। 

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার জানিয়েছেন, দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ অনুষ্ঠানের বাহুল্য এড়িয়ে, গতি ও নির্ভুলতা বজায় রেখে ফল প্রকাশ হচ্ছে। ফল প্রকাশে অহেতুক জাঁকজমক নয়, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা।

তিনি বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবার নিজেদের ব্যবস্থাপনায় নির্ধারিত সময়েই ফল প্রকাশ করবে। ফল হস্তান্তরের জন্য কোনো আলাদা অনুষ্ঠান বা মন্ত্রী পর্যায়ের উপস্থিতি থাকছে না।

এর আগে গত মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ ঢাকা, রাজশাহী কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ‘এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫’-এর ফল ১০ জুলাই দুপুর ২টায় সারা দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে অথবা এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে www.dhakaeducationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ওই ওয়েবসাইটের result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো। 

এছাড়াও মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে লিখতে হবেÑ SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ- ঢাকা বোর্ডের জন্য হবে ‘SSC DHA 123456 2025’। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য বোর্ড কোড হবে MAD এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC।

এসএসসির ফল রিভিউয়ে লাগবে ১৫০ টাকা

এদিকে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে চায়, তাহলে সেটি করা যাবে শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি হিসেবে লাগবে ১৫০ টাকা। পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী বলেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশে কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

তিনি জানান, ফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে চায়, তাহলে সে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করতে পারবে। এজন্য মোবাইলে টাইপ করতে হবেÑ RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমনÑ ১০১,১০২।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। অন্যদিকে এ বছর এসএসসি-সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডেই অনুপস্থিত পরীক্ষার্থী বেশি ছিল। প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। অর্থাৎ, তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি। 

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমানের তত্ত্বীয় অংশের পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২২ মে পর্যন্ত। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে এবার ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হতো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা