× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:৫৬ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:০৩ পিএম

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ

আবাসন সংকটসহ পাঁচ দফা দাবিতে ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন চালায় বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৫ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া আন্দোলনে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার পর বেলা ১১টায় শিক্ষার্থীরা কলেজ সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছেÑ আবাসন সংকট দূরীকরণ, জলাবদ্ধতা নিরসন ও ড্রেন সংস্কার, মাঠ ভরাট, অডিটোরিয়াম ও বিভিন্ন বিভাগ সংস্কার এবং শিক্ষক সংকট নিরসনে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করলেও ন্যূনতম আবাসন সুবিধা নেই, যা রয়েছে তার অবস্থাও বেহাল। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসন করে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবি জানান।

অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তিন দিনের সময় চেয়েছি। দাবি বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

বেলা ৩টায় শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত দাবি মানা না হবে তত দিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কলেজ অধ্যক্ষ অনুরোধে আপাতত ৩ কার্য দিবসের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে এবং কলেজ শাটডাউনের আওতায় ভর্তি কার্যক্রম বাদে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। পরে বিকালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা