× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির মুক্তমঞ্চে কাদা-পানি, চারা রোপণ করে প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১১:৪৬ এএম

জাবির মুক্তমঞ্চে কাদা-পানি, চারা রোপণ করে প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বৃষ্টির পানি জমে কাদা হওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ধানের চারা রোপণ করেন তারা। 

ধানের চারা রোপণকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে মুক্তমঞ্চে কাদা-পানি জমে থাকলেও প্রশাসন সেটি পরিষ্কারের কোনো ব্যবস্থা নেয়নি। যার কারণে তারা এ অভিনব প্রতিবাদ জানিয়েছেন যাতে প্রশাসন বিষয়টি আমলে নিয়ে দ্রুত সমাধান করেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘সংস্কৃতির রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র সেলিম আল দীন মুক্তমঞ্চে সামান্য বৃষ্টি হলেই পানি জমে কাদায় ভরে পরিবেশ নষ্ট হয়ে যায়। ক্যাম্পাসের লেকগুলো ভরাট করার কারণে মুক্তমঞ্চের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, প্রশাসনকে বারবার বলেও মুক্তমঞ্চ সংস্কারের ব্যাপারে দৃষ্টিগোচর করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে অবহেলা ও অপরিচর্যার কারণে মুক্তমঞ্চে ধানের চারা রোপণের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর এবং সচেতনতার লক্ষ্যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধানের চারা রোপণের মাধ্যমে অভিনব এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। আমরা চাই প্রশাসন এবার অন্তত এই অভিনব প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সচেতন হয়ে অতিদ্রুত মুক্তমঞ্চ সংস্কারের উদ্যোগ নেবে এবং পুরো বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চকে ঢেলে সাজাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা