× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২০:১৯ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৫ ২০:২১ পিএম

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, হেনস্তা এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রদলের এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিলা হোসেন বৈশাখী বলেন, গত দুদিনে বিশের অধিক ছিল ধর্ষণের ঘটনা, যার মধ্যে ১০টি ছিল শিশু। আমাদের আইন উপদেষ্টা প্রতিনিয়তই আইন করছে কিন্তু এই আইনের প্রয়োগ কোথায় আমাদের জানা নেই। দুই হাজার দশকে যখন এসিড সহিংসতার অনেক বেড়ে যায় তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইন প্রণয়নের মাধ্যমে তা সম্পূর্ণ নির্মূল করেন। যেখানে দুই হাজার দশকে খালেদা জিয়া নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স দেখাতে পেরেছে, সেখানে আমরা এই ২৫ সালে এসে কি করছি! আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এটা শুধু ছাত্রদলের আন্দোলন নয়, এটা পুরো বাংলাদেশের মানুষের আন্দোলন। নারীর প্রতি সহিংসতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই জিরো টলারেন্স দেখিয়েছে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, সারা দেশে চলমান নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নরপশুদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেতে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ফ্যাসিবাদ আমল থেকে ধর্ষণের বিচার না হতে হতে সৃষ্টি হয়েছে আজকের এই ধর্ষণের সংস্কৃতি। গণঅভ্যুত্থানের পর 

অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উন্নতি হয়নি। যার ফলশ্রুতিতে দেশের নারীদের প্রতি এত সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের মতো কাণ্ড।

জাবির ছাত্রদল এই নারী ও শিশু নির্যাতনের তীব্র নিন্দা জানায় এবং সরকারের নিকট দাবি জানায়, দ্রুত ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের অধীনে নিয়ে আনা। সারা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা