× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী সহিংসতা বন্ধে আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৭:০৮ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ১৭:০৬ পিএম

রবিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসের সামনে বিক্ষোভ। প্রবা ফটো

রবিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসের সামনে বিক্ষোভ। প্রবা ফটো

দেশজুড়ে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভে শিক্ষক ও শিক্ষার্থীরা হাতে বিভিন্ন রকম প্রতিবাদসূচক বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া ও বিচার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন তারা। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকরাও তাদের সঙ্গে যোগ দেন।

বক্তারা ধর্ষণ, হয়রানি ও নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভ শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা মিছিল নিয়ে বসুন্ধরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

শিক্ষকরা বলেন, নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন কোথাও না কোথাও নারী ও কন্যাশিশুরা নির্যাতন, হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছে। তাদের নিরাপত্তা ও মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাস্তবতা বদলাতে হবে, আর তাই আমরা আজ এখানে দাঁড়িয়েছি।

আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক রাজিয়া সুলতানা বলেন, নীরব থাকলে চলবে না। নারী নির্যাতন বন্ধ করতে হলে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও সরকার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের এখনই সময়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা