× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫২ প্রভাষককে এমপিওভুক্তির আবেদনের সুযোগ দিতে নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৭:২৬ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৭:৩৬ পিএম

১৫২ প্রভাষককে এমপিওভুক্তির আবেদনের সুযোগ দিতে নির্দেশ

দেশের বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত ১৫২ জন প্রভাষককে অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৪ ডিসেম্বর) এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর উস সাদিক। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি কলেজের (পাস) কোর্সে কর্মরত প্রভাষক ও কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনের ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ প্রণয়ন করেছে। ওই নীতিমালার পরিশিষ্ট ‘খ’ এর পাদটীকা অনুসারে স্নাতক (পাস) কলেজ এমপিওভুক্তির জন্য ন্যূনতম দুটি বিভাগ চলমান থাকতে হবে। যেহেতু রিটকারীদের প্রতিষ্ঠানগুলোতে একটি বিভাগ চালু রয়েছে, তাই তারা দীর্ঘদিন কর্মরত থাকার পরও এমপিওভুক্তির আবেদন করতে পারেন নাই।’

ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘এমপিওভুক্তির আবেদন করা রিটকারীদের আইনি অধিকার। তবে এসব শর্তের কারণে তারা ওই অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যা মৌলিক অধিকার লঙ্ঘন। যদিও পূর্বের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৩ ও ২০১৮ এ এই নিষেধাজ্ঞা ছিল না এবং জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৩ ও ২০১৮ অনুসারে ডিগ্রি কলেজের কর্মরত রিটকারীদের ন্যায় প্রভাষক ও কর্মচারীরা এমপিও তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সব সুযোগ সুবিধা পেয়ে আসছেন। তবে রিটকারীদের বঞ্চিত করা হয়েছে। এ কারণে তারা রিট আবেদনটি করেন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা