× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ আবু সাঈদ হত্যা মামলা

বেরোবির সাবেক প্রক্টরকে হামলাকারী বানানোর প্রতিবাদে মানববন্ধন

রংপুর অফিস

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৭:৪১ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১৭:৪৪ পিএম

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন হয়। প্রবা ফটো

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন হয়। প্রবা ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে হামলাকারী বানানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

শহীদ আবু সাঈদ হত্যার মূল আসামিদের গ্রেপ্তার না করে এ সাবেক প্রক্টরকে হামলাকারী বানানো হচ্ছে বলে তাদের দাবি।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব ও বেরোবি শিক্ষার্থী রহমত আলী, শিক্ষার্থী আশিকুর রহমান, উম্মে জেবিন প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, পুলিশ এখন পর্যন্ত আবু সাঈদ হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। অথচ এ মামলায় সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে আবু সাঈদ হত্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি।

গত ১৮ নভেম্বর রাতে নগরীর আলমনগরের একটি বাড়ি থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে আবু সাঈদ হত্যা মামলার আসামি হিসেবে দেখানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা