× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত, বেরোবি উপাচার্যের নিন্দা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে উপাচার্য বলেন, একজন বরেণ্য শিক্ষাবিদ ও সম্মানিত উপাচার্যকে প্রকাশ্যে লাঞ্ছিত ও অপমানিত করা সভ্য সমাজে কোনোভাবেই কাম্য নয়।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্খিত সহিংসতার জের ধরে একদল শিক্ষার্থী উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী মনে করেন, উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করা কঠোর শাস্তিযোগ্য অপরাধ।

বিবৃতিতে তিনি আরও বলেন, ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সৎ, যোগ্য ও বরেণ্য শিক্ষাবিদদের বাছাই করে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপাচার্যবৃন্দ জুলাই বিপ্লবের চেতনা ধারণ ও বাস্তবায়নে যখন দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক সেই সময়ে উপাচার্যের ওপর এই হামলা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার শামিল।

শওকাত আলী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা এবং লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে কোনো সমস্যা সমাধানে সব পক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা