× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে শেখ পরিবারের নামে থাকা ছয় স্থাপনার নাম পরিবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৮ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা ছয় স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম হবে ‘শহীদ ফরহাদ হোসেন হল’, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ‘নবাব ফয়জুন্নেছা হল’ এবং শেখ হাসিনা হলের নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয় ২৪ হল’। এছাড়া দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ ভবন, যা আগে ‘আবু ইউসুফ ভবন’ নামে পরিচিত ছিল, সেটির নতুন নামকরণ হয়েছে ‘শহীদ হৃদয় তরুয়া ভবন’। পাশাপাশি বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তন করে ‘জুলাই বিপ্লব উদ্যান’ এবং শেখ কামাল জিমনেসিয়ামের নাম ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম’ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হল ও অনুষদগুলোর নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নামকরণ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা